ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় জনদুর্ভোগ সেনাবাহিনীর প্রচেষ্টায় উত্তোরণ


মান্নু মিয়া,  স্টাফ রিপোর্টার photo মান্নু মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮-৬-২০২৫ দুপুর ১:১৬

পবিত্র ঈদুল আযহার দিনে যখন দেশের মানুষ ঈদের আনন্দে ব্যস্ত, তখন নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কে একটি দুর্ঘটনাজনিত যানবাহন অপসারণকে কেন্দ্র করে জনদুর্ভোগের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে যান চলাচল স্বাভাবিক রাখে।

গত ০৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দে নড়াইল হতে কালিয়া অভিমুখে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

ঈদুল আযহার দিন, ০৭ জুন সকালে ট্রাকটির মালিক পক্ষ উক্ত ট্রাকটি সড়ক থেকে সরানোর চেষ্টা করে এবং এতে সড়কে ব্যারিকেড সৃষ্টি হয়।

ফলে উক্ত সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ:

সেনাবাহিনীর একটি টহল দল ঈদের দিনে ঘটনাস্থলে দায়িত্বে থাকা অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

সেনা সদস্যরা ট্রাকটি অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সড়ক থেকে বাধা অপসারণ করে যান চলাচল সচল করেন।

 উল্লেখ্য, দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

অভিযানের তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ ফলাফল:

 সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তার জন্য স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা, ভালোবাসা ও সম্মান আরও সুদৃঢ় হয়।

সেনাবাহিনীর নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো বিঘ্ন না ঘটে।

ঈদের দিনে সেনাবাহিনীর এই পদক্ষেপ একটি জনসেবামূলক কার্যক্রমের অংশ। জনসাধারণের পাশে দাঁড়ানো এবং যান চলাচল নিশ্চিত করা সেনাবাহিনীর দায়িত্ববোধের প্রকাশ। এই কার্যক্রম একটি সুনির্দিষ্ট সহায়তার উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Masum / Masum

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন