ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার


মান্নু মিয়া,  স্টাফ রিপোর্টার photo মান্নু মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৯-৬-২০২৫ সকাল ৯:২১

দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণ, এবং বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে তথ্য জানা যায় যে, পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করছিল। উক্ত তথ্যের ভিত্তিতে ০৮ জুন রাত ১১টা ৩০ ঘটিকা হতে ০৯ জুন রাত ২ টা৫০ ঘটিকা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বাড়িতে সেনাবাহিনীর একটি সফল যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর দুইটি টহল দল ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে। অভিযানে সেনা সদস্যরা সোহান মোল্লার বাড়িকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে গোপন করে রাখা একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযানটি একটি উচ্চ-সাহসিকতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। সেনাবাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং

এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন ও অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা