ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে অপরিকল্পিত চামড়া সংরক্ষণে স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের মানুষ


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১০-৬-২০২৫ রাত ৯:২২

মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আমজেদ খান এর মার্কেটের ভেতরে। একটি দোকানে অপরিকল্পিতভাবে সংরক্ষণ করা হচ্ছে চামড়া । যা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে হাজার হাজার মানুষকে। এই চামড়া সংরক্ষণ করছেন জেলার থানতলী এলাকার শাজাহান নামের একজন মাংস ব্যবসায়ী। আশেপাশের মানুষের তথ্য মতে বহুদিন যাবত শাজাহান মার্কেটের মধ্যে কয়েকটি দোকানে চামড়া সংরক্ষণ করে আসছেন। যার কারণে অনেক দুর্গন্ধ হচ্ছে এবং মানুষ মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এখন কোরবানির ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে চামড়া সংরক্ষণ করায় প্রচুর দুর্গন্ধ এবং স্বাস্থ্য হানি ঘটছে। এরই মধ্যে দুইজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। আশেপাশের ব্যবসায়ীদের কাছ থেকে আরও জানা যায়। এই মার্কেটের মালিকের নাম খোসরু মিরা। তিনি থানতলী এলাকার শাজাহান মিয়া নামের একজন মাংস ও

চামড়া ব্যবসায়ী (কসাই)এর কাছে কয়েকটি দোকান ভাড়া দেন। দোকান ভাড়া নিয়ে শাজাহান সেখানে

চামড়া এবং গরু সংরক্ষণ করেন । মার্কেটের মধ্যে চামড়া রাখার কারণে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাশেই রয়েছে মোস্তফাপুর চক্ষু হাসপাতাল। এবং সেই সাথে রয়েছে একটি ডায়াবেটিকস হসপিটাল। যেখানে চামড়া সংরক্ষণ করা হয়েছে তার সাথেই রয়েছে বাচ্চাদের একটি কিন্ডার গার্ডেন (কেজি) স্কুল। 

সাথেই রয়েছে আইসক্রিমের ফ্যাক্টরি, ফার্নিচারের দোকান, অটো রিক্সার দোকান, চায়ের দোকান, ব্যাটারির দোকান, মাছের আরত, খাবারের হোটেল সহ আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের দাবি দ্রুত এখান থেকে চামড়া সরানো না হলে মানুষের স্বাস্থ্য ঝুকি সহ ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হবে। তাই তারা দ্রুত এর প্রতিকার চান।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত