বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন
বাগেরহাট সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নির্যাতিত সাবেক
সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মোল্লা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে
অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনের ঘোষনা দেওয়ার পরে
এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দের। শনিবার (১৪ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের
সামনে ঘন্টা ব্যাপি মানবন্ধন শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ
সম্মেলন এসব অভিযোগ করে।
লিখিত বক্তব্যে মোল্লা মোস্তাফিজুর রহমান বলেন, আমি দীর্ঘদিন বিএনপির
পরিবারের সহিত সক্রিয়ভাবে জড়িত, ছাত্র ও যুব রাজনীতি করে পরবর্তীতে
দীর্ঘদিন ৪নং বিষ্ণুপুর ইউনিয় বিএনপির সাধারন সম্পাদক ও সদস্য সচিব পদে
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছি। দলের জন্য আমি একাধিকবার জেল
খেটেছি। আমার বাড়িঘর আওয়ামী কর্তৃক একাধিক বার ভাংচুর করা হয়েছে। বহু
হামলার এবং নাশকতার মামলার শিকার হয়ে বার বার কারা বরন করেছি। দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের নির্দেশনায় বাগেরহাট সদর ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি এবং সকল
অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে
যাচ্ছি। তিনি আরো বলেন, আমার জন প্রিয়তায় ঈর্ষাš^ীত হয়ে আওয়ামী মাদদপুষ্ঠ
কিছু অনুপ্রবেশকারীর মিথ্যা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে আমার প্রতি অবিচার
করা হয়েছে বলে আমি মনে করি। বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক,
সমš^ায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় বিএনপির দায়িত্ব প্রাপ্ত
নেতৃবৃন্দদের, আপনাদের মাধ্যমে অবহিত করছি যে, কোন ভুল তথ্য বা সংগঠকের
¶তিগ্রস্থ করার ষড়যন্ত্রে কোন প¶ের চক্রান্তে আমি অকারন কোন প্রকার
অপবাদের শিকার না হই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি
করেছি। ভবিষ্যতেও করতে চাই। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক
ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই নেতা।
এদিকে সংবাদ সম্মেলনের পূর্বে, ইউনিয়ন বিএনপির নির্যাতিত সাবেক সাধারণ
সম্পাদক ও সদস্য সচিব মোল্লা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের
প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের। সমাবেশ
ও মানববন্ধন থেকে দাবি জানানো হয়। যারা দলীয় শৃক্সখলা ভঙ্গ করে বিষ্ণপুর
ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোস্তাফিজুর রহমানের
বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণের
দাবি জানানো হয়। এবং হুশিয়ার করা হয় মোস্তাফিজুর রহমানকে যদি ইউনিয়ন
বিএনপির কমিটি গঠনের জন্য দলীয় নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ না দেয়া
হয় তাহলে বিষ্ণপুর ইউনিয়নে কোন নির্বাচন হতে দেয়া হবে।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান