ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শেরপুরে বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেওয়ায় ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৫ রাত ৯:৫

শেরপুরে বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেওয়ায় ঘরবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটসহ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত ১১ জুন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা গ্রামে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ১৩ জুন শুক্রবার রাতে ১৩ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৪০/৫০জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. মকছেদ।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরশেরপুর গ্রামের বাসিন্দা কমছের আলী বছরখানেক আগে পার্শ্ববর্তী যোগিনীমুরা গ্রামে একখণ্ড জমি ক্রয় করেন। পরবর্তীতে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে তার ভাই মো. মকছেদসহ পরিবারের অন্যান্য নিয়ে বসবাস শুরু করেন তিনি। এদিকে বসতবাড়ি নির্মাণ করার পর থেকেই স্থানীয় জুলহাস মাস্টারসহ স্থানীয় কয়েকজনের সাথে রাস্তা নিয়ে বাধে বিপত্তি। জুলহাস মাস্টারসহ স্থানীয় বেশ কয়েকজন কমছের আলীর বাড়ির মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা দাবি করেন। এ নিয়ে এলাকায় শালিস-দরবারও হয় বেশ কয়েকবার। মকছেদ ও কমছের আলী পরিবার সকলের যাতায়াতের কথা চিন্তা করে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিতে চাইলেও বাড়ির মাঝখান দিয়ে ঘর ভেঙে রাস্তার দাবিতে অনড় থাকেন জুলহাস মাস্টারসহ অন্যান্যরা। এক পর্যায়ে গত ১১ জুন বুধবার দুপুরে কমছের আলীর বাড়িতে গিয়ে মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালান তারা। এতে আহত হন কমছের আলী ও তার পরিবারের সদস্যরা। একই সাথে কমছের আলীর মালিকানাধীন কলার বাগান থেকে কলার ছড়ি কেটে নিয়ে যায় আসামিরা। 

এ ঘটনায় কমছের আলীর ভাই মকছেদ আলী বাদী হয়ে থানায় জুলহাস মাস্টার, তার ছেলে নিয়াজ ও রিয়াজ, নয়ন, নাজমুল, আলমসহ ১৩জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী মো. মকছেদ জানান, আমাদের ক্রয়কৃত সম্পত্তি হওয়ার পরও সকলের কথা চিন্তা করে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিলাম। কিন্তু তারা বাড়ি ভেঙে ভেতর দিয়ে রাস্তা চায়। এ নিয়ে অনেকবার বিচার শালিসও হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় কোন কিছুই মানতে চায় না। আমাদের ওপর আক্রমণ করতে আসে। বাঁধা দিতে গেলে সংঘবদ্ধ হয়ে লোকজন নিয়ে হামলা করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জুলহাস মাস্টার বলেন, এসব মিথ্যা ও ভিত্তিহীন। ওই রাস্তা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করি। তারা বাড়ি তৈরি করে রাস্তা বন্ধ করে দিয়েছে। এজন্য স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে ক্ষোভে ভাংচুর করেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ওই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু