কুড়িগ্রামে অতিবৃষ্টি- বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি
উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার বাদাম, পটলসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। এদিকে বন্যার পানি নামার পর ক্ষতি নিরুপণ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।
সরেজমিনে দেখা গেছে, হঠাৎ বন্যার পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। তাই পানিতে নেমেই অপরিপক্ক ফসল তোলেন অনেক কৃষক। আবার কোথায় পানি নেমে যাওয়ায স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত ক্ষেত করছেন পরিস্কার। এক সপ্তাহের আগের বন্যার এমন চিত্র জেলার উপর দিয়ে প্রবাহিত নদ-নদীর অববাহিকার।
কুড়িগ্রামে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়ে পড়ে তিস্তা, দুধকুমার, বৃহ্মপুত্র ও ধরলার অববাহিকা। এতে করে পানিতে তলিয়ে যায় একরের পর একর বাদাম, পটল, পাট, তিল, কাউন, মরিচ, আউশসহ বিভিন্ন ফসলের ক্ষেত। কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের বেশির ভাগ ফসল। এসব এলাকার কৃষকরা বলছেন, এবার অসময়ের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলে আবাদকৃত প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসলের মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে ৩শ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল।
সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, অতিবৃষ্টি আর নদীর পানি বারার কারণে আমার পটল ক্ষেতে পানি ওঠে। পরে ১ বিঘা জমির সব পটল গাছ মরে গেছে। ক্ষেতে পানি আসায় বড় ক্ষতি হয়েছে আমার। আর কয়টা দিন পরে পানি আসলে অনেক টাকার পটল বিক্রি করতে পারতাম।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ পরিচালক (প্রশিক্ষণ),ড. মো: মামুনুর রহমান জানান,
বন্যায় নদ-নদী তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতি নিরুপন করা হয়নি। নিরুপন করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা