ইবিথানায় এইচ.টি.টি.সিতে বিদায় অনুষ্ঠান
বর্নাঢ্য আয়োজনে কুষ্টিয়ার ইবি থানাধীন ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বাজারে ধলী ভবনে অবস্থিত হরিনারায়ণপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কম্পিউটার অফিস এপ্লিকেশন- ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৪ জানুয়ারি বেলা ৩টায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে কম্পিউটার ইন্সটেক্টর ইমন হোসেন ও স্পোকেন ইংলিশের শিক্ষিকা তামান্না আক্তারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আব্দুল কাইয়ুম।বক্তব্য দেন ইবি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব তারেকুল হক,ইবিথানা প্রেসক্লাবের সভাপতি ডক্টর মোঃ শাহনেওয়াজ হেলাল, হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইন চার্জ জনাব ইউসুফ আলী শাহীন, রিপো সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাহবুব আলম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হরিনারায়নপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম নাইম। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুদীর্ঘ ১৩ বছর ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি অত্র এলাকার শিক্ষিত ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার অফিস এপ্লিকেশন,স্পোকেন ইংলিশ, মোটর ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং,গ্রাফিক্স ডিজাইন এবং আউটসোর্সিং বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিয়ে আসছে। বক্তারা আরো বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রতিটা ছাত্র-ছাত্রীদের জন্য জরুরী হয়ে পড়েছে। সেই সাথে প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হলে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা জানা অতীব জরুরী।পরিশেষে ২৩ তম ব্যাচের সনদ বিতরণ, নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও ২৪ তম ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার এবং রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করা হয়।
Admin / Admin
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা