সাটুরিয়ায় গোহাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহি হরগজ গোহাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
রবিবার সকাল সাতটার দিকে হরগজ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হরগজ গোহাটটি ১৯৭৩ সাল থেকে শুরু হয়। সারা দেশে এই হাটটির ব্যাপক সুনাম রয়েছে। সাপ্তাহিক এই হাটটি বসে প্রতি রবিবার। দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা এই হাটে গরু ক্রয় বিক্র করেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় হরগজ ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী হরগজ গোহাটের হাসিল ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসিল কমিয়ে দেড়শত টাকা করার জোর দাবি জানাই।
স্থানীয় ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম বলেন, কি ভাবে হাসিল প্রতি ১০০টাকা বৃদ্ধি করছে সে বিষয়ে তিনি জানতে চান হাট কমিটির কাছে? হাসিল বৃদ্ধির কারণে হাটে গরু বিক্রি কমে গেছে। আগের মত গরু কিনতে আসছেন গরু ব্যবসায়ীরা। এতে হাটের সুনাম নস্ট হচ্ছে। হাটের সুনাম ধরে রাখতে হাসিল কমিয়ে দেড়শ টাকা করার জোড় দাবি জানাচ্ছি।
হরগজ হাটে আসা বেপারী মোঃ জামাল হোসেন বলেন, হাসিল কম থাকার কারণে এই হাটে আসি গরু কিনতে কিন্তু হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। আমি হাসিল কমানোর দাবি জানান।
এ ব্যাপারে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, প্রতি হাসিলে ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছিল কিন্তু পুনরায় বিদ্যালয়ের এডহক কমিটির পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে যা আজ রোববার হাট থেকে কার্যকর করা হবে বলে জানান তিনি।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত