বাগেরহাটে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন পন্ড, আহত ২৫
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন বিএনপি বার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। রবিবার(১৫ জুন) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জেলা নেতৃবৃন্দের বক্তৃতা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে পন্ড হয়ে গেছে ১৭ বছর পর আয়োজিত পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।
পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। মোরেলগঞ্জ ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলার নেতৃবৃন্দও তখন নিরাপদে স্থান ত্যাগ করেন।
জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস সত্তার হাওলাদারের সমর্থকেরা বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষকে মারপিট শুরু করেন।
দুই গ্রুপের নেতাকর্মীরা ও ভোটারেরা সংঘর্ষে জড়িয়ে পড়ায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ সম্মেলন স্থগিত ঘোষণা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলসহ উপজেলা ও জেলার আরও অনেক নেতৃবৃন্দ এসময় উপস্থিতি ছিলেন।
এ বিষয়ে সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদার পরস্পরকে দ্বায়ি করে বলেন, পরিকল্পিতভাবে কাউন্সিল পন্ড করা হয়েছে। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
এদের মধ্যে শিহাব শিকদার, এমদাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, অহিদুল ইসলাম ও মোঃ হালিমকে রক্তাক্ত জখম অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, সংঘর্ষ হওয়ায় বিএনপির নেতারা সম্মেলন স্থগিত করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা