বাগেরহাটে নির্বাচনী তৎপরতা জোরদার, বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু
আগামী ফেব্রুয়ারিতে সম্ভব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকুলীয় জেলা বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছেন। জেলার ৪টি সংসদীয় আসনে
ইতিমধ্যে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে গনসংযোগ, কর্সমী সভা, সমাবেশ ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জন সমর্থন সংগ্রহের
চেষ্টা করছেন।
বিএনপি একাধিক কর্মী জানান, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন। তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির নেতকর্মী ও সমর্থকরা বলছেন, " এ মুহুর্তে আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন উভায় দলের মূল লক্ষ।"
বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিএনপি সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওহিদুজ্জামান দিপু ও জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান ।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এ এইচ সেলিম, তার ছোট ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবি এম ওবায়দুল ইসলাম, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এদিকে, নির্বাচনকমিশন থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলেও রাজনৈতিক দলগুলোর তৎপরতা ইতিমধ্যে নির্বাচনী আবহ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা সৃষ্টি হতে পারে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied