শহরজুড়ে রিকশা-অটোর দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে কুষ্টিয়ার সাধারণ মানুষ
কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে মজমপুর গেট, কোট স্টেশন, বাবর আলী গেট এবং বড়বাজার রেলগেটের চিত্র প্রতিদিন এক ভয়াবহ যানজটের বাস্তবতা তুলে ধরে। বিশেষ করে রেলগেট বন্ধ হয়ে ট্রেন চলাচলের সময় পুরো শহর যেন রিকশা ও অটোরিকশার জ্যামে অচল হয়ে পড়ে। উপর থেকে দেখলে মনে হয় রাস্তাজুড়ে শুধু এই যানবাহনগুলোই রয়েছে মানুষ, অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনের চলাচলের কোনো সুযোগ নেই। এই যানজটের অন্যতম কারণ হলো পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত রিকশা ও অটোরিকশার পাশাপাশি গ্রামাঞ্চল থেকে আসা অবৈধ যানবাহনগুলোর শহরে অনিয়ন্ত্রিত প্রবেশ। ফলে শহরের ভেতরে তৈরি হচ্ছে অসহনীয় যানবাহন চাপ। এর পাশাপাশি আরও একটি গুরুতর সমস্যা হলো রিকশা ও অটোরিকশার চালকদের বড় একটি অংশই বয়স্ক। অভিজ্ঞতার ঘাটতি ও প্রশিক্ষণের অভাবে তারা অনেকেই সঠিকভাবে পার্কিং করতে জানেন না। শহরের বিভিন্ন মোড়, বাজার বা গেট এলাকায় যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রে তারা নিয়ম না মেনে যেখানে-সেখানে থামিয়ে দেন, যার ফলে সড়কে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এবং যানজট আরও বেড়ে যায়।
সাধারণ মানুষ ও পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, পৌরসভার লাইসেন্সধারী রিকশা ও অটোরিকশাগুলোকে ভিন্ন দুইটি রঙে চিহ্নিত করে দিনভিত্তিক চলাচলের অনুমতি দিলে চাপ অনেকটাই কমে আসবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, পার্কিং ব্যবস্থা উন্নয়ন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। শহরের নাগরিকরা আশা করছেন, পৌরসভা এবং প্রশাসন যৌথভাবে কার্যকর পদক্ষেপ নেবে, যাতে কুষ্টিয়া শহরের এই রিকশা-অটো দৌরাত্ম্য শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হয়।
Rp / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা