ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-১-২০২৪ রাত ১০:২৭

কুষ্টিয়া জেলার ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর এলাকায় কুমার নদী থেকে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।মৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম সয়ফাল(৪২)।সে হরিনাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামের মোঃ নিজামুদ্দিনের ছেলে।তথ্য সূত্রে জানা গেছে,গত   বুধবার রাত ৮ঘটিকার সময় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয় ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শ্মশানের পাশে কুমার নদী থেকে। হরিণাকুন্ডু থানা পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে।এ ঘটনায় ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মনিরুল ইসলাম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃত মনিরুলের তথ্য মতে লাশ উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তির কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পারবারিক সূত্রে জানা যায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় সয়ফাল জমি বিক্রি করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী ইবি থানাধীন ঝাউদিয়া বাজারে যায়।পরে সে আর বাড়ি ফেরেনি। দুই দিন পরে ১৭ নভেম্বর তার ভাই বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় সাধারণ ডায়েরি করেন। হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ০১ ডিসেম্বর একটি মিসিং ডায়েরি হয় এরই সূত্র ধরে দুইজন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।একজনের নাম মোঃ মজনু মিয়া,সাং-খোর্দ আইলচারা,অন্যজন মোঃমনিরুল ইসলাম,সাং-আস্তানগর।টাকা নিয়ে ঝামেলা হওয়ায় বৈদ্যনাথপুর শ্মশান ঘাটে নিয়ে গলায় গামছা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে পার্শ্ববর্তী কুমার নদীতে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে ধৃত আসামিরা। হরিণাকুন্ডু থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদরে  ময়না তদন্তের জন্য  মর্গে পাঠিয়েছে। 

Admin / Admin

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে