শৈলকুপায় ব্যাংকার্স ফোরাম এর শুভ উদ্বোধন
ঝিনাইদহের শৈলকুপায় ব্যাংকার্স ফোরাম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১০জুন মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ব্যাংকার্স ফোরাম এর শুভ উদ্বোধন করেন। এসময় নবগঠিত ব্যাংকার্স ফোরাম শৈলকুপার সভাপতি সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখা মতিঝিল এর ব্যবস্থাপক মহিবুল কাদির ফরহাদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক গ্লোবাল ইসলামী ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক ফজলুর রহমান এর সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাটর্নী জেনারেল দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় বার্ন ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক জাতীয় সংসদ সদস্য (হবিগঞ্জ) শেখ সুজাত আলী, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বর্ষিয়ান সাংবাদিক বিমল সাহা, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে কর্মরত শৈলকুপা উপজেলার সন্তানেরা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মধান্হ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা