ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর বাড়িতে নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২১-৬-২০২৫ বিকাল ৬:১৩

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২১ জুন)দুপুরে আয়োজিত ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে বিএনপির অসংখ্য নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।বিএনপি'র মিলন মেলায় হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর আয়োজনে তার নিজ বাড়িতে উপজেলার তৃণমূলসহ সকল নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পূণর্মিলনীর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।এসময় মাদারীপুর জেলা এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন।মুহূর্তেই স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।অনেক দিন পর বিএনপির নেতাকর্মীরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন'মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দীকি লাভলু, এ্যাড. জামিলুর রহমান মিঠু,জেলা বিএনপির সদস্য গুলজার হোসেন চিশতী,নাদিরা মিঠু চৌধুরী,এ্যাড.সাইফুল কবির,সাখাওয়াত হোসেন নান্নু।শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক এ্যাড.রোকন উদ্দিন মিয়া,পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক,শিবচর উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আজমল হুদা ইথু চৌধুরী,শিবচর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃওমর ফারুখ ফরাজী,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রপ্ত সভাপতি সাওন চৌধুরী,শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ প্রমূখ।

উপজেলার স্থানীয় উজ্জীবিত নেতাকর্মীরা জানান,'আবু জাফর চৌধুরী শিবচর উপজেলা বিএনপির একজন বর্ষীয়ান নেতা।ফ্যাসিস্ট সরকারের সময় নানাভাবে নির্যাতিত হয়েছেন তিনি।বিগত দিনে তিনি কারো সাথে আপোষ করেননি।আমরা জেনেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ১ আসনে জাফর চৌধুরী মনোনয়ন চাইবেন।শিবচরে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে ৫ আগস্টের পর থেকেই তিনি কাজ করে যাচ্ছেন।এই ঈদ পূনর্মিলনীর মাধ্যমে উপজেলার সকল এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী তার বাড়িতে এসেছেন।শিবচরের বিএনপি'র মতবিনিময় করার এ এক চমৎকার আয়োজন।আমরা মুগ্ধ এই আয়োজনে।'

আবু জাফর চৌধুরী বলেন,'আমি ১৯৮৫ সাল থেকে বিএনপির রাজনীতি করে আসছি।বিগত ১৭ বছরেও আমি মাঠে ছিলাম।কারো সাথে আপোষে যাইনি। ৫ তারিখের পর অনেকেই এখন বিএনপি হয়ে যাচ্ছে, যাদের ফ্যাসিস্টদের আমলে খুঁজে পাওয়া যায়নি। 

তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি।দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি।আজকে ঈদ পূনর্মিলনীর মাধ্যমে উপজেলার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের একত্রিত করেছি।এখানে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। তাছাড়া আগামি সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে শিবচরে বিএনপির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে বলে আমি মনে করি।আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।' 

Masum / Masum

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন