ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৫:২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস (শিক্ষক বাড়ি) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে  উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সম্মিলিত শিক্ষক পরিষদের এই অফিস উদ্বোধন করা হয়। 
সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা। 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। 
সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দশটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪ শত শিক্ষক নিয়ে ২০২২ ভূরুঙ্গামারীতৈ গঠিত হয় সম্মিলিত শিক্ষক পরিষদ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত