ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরের ফুটবলার আদনানের চিকিৎসার জন্য প্রীতি ফুটবল ॥ পাশ্বে দাড়ানোর ঘোষনা জেলা বিএনপির


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১১:৩১
শেরপুরে ফুটবল খেলতে গিয়ে মাঠে আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেনা ফুটবলার আদনান। তাই তার চিকিৎসার আর্থিক সহায়তার জন্য শেরপুর সদরের মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করে  বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফুটবল খেলোয়াড়রা। নন্দীর বাজার ফুটবল ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ ফুটবল খেলায় প্রতিদ্বন্দিতা করে বাংলাদেশে অবস্থানরত বিদেশী ফুটবল খেলোয়াড় একাদশ বনাম বাংলাদেশী ফুটবল একাদশ। নন্দীর বাজার ফুটবল ক্লাবের সভাপতি গোলাম রাব্বী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বৃহত্তর চরাঞ্চলের সন্তান আলহাজ্ব মো: হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা রফিকুল আল শিপন প্রমুখ।
খেলায় উভয় দলই একটি করে গোল করে। এখেলায় ২০ টাকার টিকেট করে প্রবেশ করে দর্শকরা। এতে প্রায় পাচঁ হাজার দর্শক খেলা উপভোগ করে। টিকিট বিক্রির টাকা ও স্থানীয়দের অনুদানের প্রাপ্ত একলক্ষ টাকা আহত আদনানের চিকিৎসার জন্য প্রদান করা হয়। এদিকে খেলায় উপস্থিত বিএনপি নেতা আলহাজ্ব মো: হযরত আলী আহত আদনানকে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আহত আদনানের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করার ঘোষনা দেয়া হয়। 
আয়োজক খেলোয়াড়দের মধ্যে জাতীয় পর্যায়ের ফুটবলার ইমরান, জুয়েল, সিজার, জিহান ও শিমুলরা জানান, আমরা এ অঞ্চলের ফুটবলার হিসেবে নিজ কর্তব্যবোধ থেকে এ আয়োজন করেছি। আমরা এ অঞ্চলে ফুটবলকে এগিয়ে নিতে চাই।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত