ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশ স্কাউট শিবচর উপজেলার শাখার কাব কার্নিভাল-২০২৫ উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:৪৬
বাংলাদেশ স্কাউট শিবচর উপজেলা শাখার প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল-২০২৫ উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম এর সভাপতিত্বে এবং শিবচর উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য আহসান হাবীব (শাহীন) এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 
সোমবার (২৩জুন-২০২৫) সকাল সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠানটি শুরু হয় শিবচর নন্দকুমার মডেল ইনিস্টিটিশনের মাঠে।কাব কার্নিভাল-২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবীন্দ্রনাথ দত্ত। 
প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন,কাব কার্নিভাল একটি জাতীয় প্রোগ্রাম। এটি প্রতিবছর একবার অথবা দুবার হতে পারে। কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। 
 কাব কার্নিভাল হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক,উত্তেজনাপূর্ণ,শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। কাব কার্নিভাল আয়োজনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রস্তুতি ভালো হলে কাব কার্নিভালের সফলতা ভালোভাবে অর্জিত হয়। কাব কার্নিভালের বিভিন্ন বিষয় নির্ধারিত হয়ে থাকে যেমন-বালতিতে বল নিক্ষেপ,ভারসাম্য রেখে এক পায়ে দৌড়,তীর নিক্ষেপ,টার্গেট হিট,রিং নিক্ষেপ, বোতলে পানি ভরা,পানি বহন,কচ্ছপ শিকার, মৎস্য শিকার ইত্যাদি। এগুলো খুবই আনন্দদায়ক। 
অন্যান্য বক্তারা বলেন, কব কার্নিভাল এটি  একটি শিক্ষার অংশ। বিভিন্ন ষ্টেশন তৈরি করে বিভিন্ন রং বেরং এ সাজিয়ে স্টেশন মাষ্টারকে পূর্বেই নিয়ম কানুন বুঝিয়ে বলতে হবে। সেই সাথে সাথে স্টেশন মাষ্টারকে বিভিন্নভাবে সাজাতে হবে। কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেমন কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে,পালকিতে চড়ে, ট্রেনের চড়ে, ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক  স্টেশন থেকে অন্য স্টেশনে ধাপে ধাপে যাবে এবং স্টেশন মাস্টারের নির্দেশে  প্রোগ্রামে অংশগ্রহণ করবে। 
এসময়ে আরও উপস্থিত ছিলেন-সহকারী উপজেলা শিক্ষা অফিসার  অজয় দাশ,উম্মে হাবীবা (উর্মি),শিবচর উপজেলা স্কাউটের সম্পাদক এবং কাব কার্নিভাল চিফ মোঃ বেলায়েত হোসেন,যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম (শাহীন),সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন,সহকারী কমিশনার লোকমান হোসেন হাওলাদার,মোঃ বাবুল মিয়া,শিবচর উপজেলা স্কাউটের একমাত্র উডবেজার মোঃ কাওসার মিয়া,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান,স্কাউট লিডার কামরুজ্জামান পলাশ, কাব লিডার কামাল হোসেন,সহযোজিত সদস্য মোঃ রেজাউল করিমসহ আরো অনেকে। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মাধ্যমে কাব কার্নিভালের পরিসমাপ্তি ঘটে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা