ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়িয়ায় ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিলো নুসা


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:৫০
শরীয়তপুরের নড়িয়ায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলার ঘরিষার ইউনিয়নের হাজী গিয়াস উদ্দিন ক্যাডেট মাদরাসায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ সেবা দেওয়া হয়। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করেন। 
 
চিকিৎসা সেবা পাওয়া দুই বৃদ্ধা নারী বলেন, আমাদের টাকা দিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। নুসার মাধ্যমে আমরা তিন মাস পর পর ফ্রি সেবা নিতে পারি। এজন্য নুসার প্রতি আমরা কৃতজ্ঞ। 
 
স্থানীয় মিজান ফকির বলেন, নুসার মাধ্যমে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পে ৩ জন চিকিৎসক আমাদের সেবা প্রদান করছে। এই ধরনের ভাল কাজের জন্য তাদের ধন্যবাদ।
 
মেডিক্যাল টিমের পক্ষে ডা. আব্দুর রাজ্জাক বলেন, এখানে এসে আমরা দেখলাম প্রচুর পরিমাণে রোগী আছে। যারা চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে চিকিৎসা নিতে পারছিলো না। 
নুসার উদ্যোগে আয়োজিত এই মেডিক্যালে আমরা বিনামূল্যে এই সেবা প্রদান করছি। এই সেবা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মাঝে মাঝে করা যায়, তাহলে আমাদের দেশে রোগীর সংখ্যা কমে আসবে। 
 
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর প্রোগ্রাম অফিসার মো. মাসুম কবির বলেন, নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র সঙ্গে পিকেএসএফ দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের সেবায় বিভিন্ন কাজ করে আসছে। তার মধ্যে তিন মাস পর পর বিনামূল্যে চিকিৎসা সেবাও একটি কাজ। আমরা একসঙ্গে মানুষের সেবা করতে পেরে আনন্দিত।
 
নড়িযা উন্নয়ন সমিতি (নুসা)'র যুগ্ম পরিচালক কবির হোসেন বলেন, নুসা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরই ৪ বার বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকে। এবারও পিকেএসএফ এর অর্থায়নে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মেডিক্যাল টিম এ সেবা প্রদান করছেন। এদের মধ্যে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন চক্ষু বিশেষজ্ঞ এবং একজন গাইনী ও শিশু বিশেষজ্ঞ রয়েছেন। সেবা দিতে পেরে আমরা আনন্দিত। জাতীয় বীর প্রয়াত কর্নেল (অব.) শওকত আলীর প্রতিষ্ঠিত ও নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলীর নেতৃত্বে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত