ধানকোড়া ইউপি চেয়ারম্যান ডিবির হাতে আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ কে মানিকগঞ্জ সদর ডিবি পুলিশ আটক করেছে।
বুধবার সকাল ১১ টার দিকে ধানকোড়া ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
বিষয়টি মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মেহাম্মদ মোশারফ হোসেন নিশ্চিত করে বলেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ কে আটক করে আইনি পক্রিয়া শেষে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুর রউফ ধানকোড়া ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান। তাছাড়া তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে বুধবার সকালে মানিকগঞ্জ ডিবি পুলিশ আটক করে দুপুরে আমাদের নিকট হস্তান্তর করেন। মানিকগঞ্জ বাস ষ্টান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় যার মামলা নং- ৫ এর অজ্ঞাত আসামী দেখিয়ে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied