ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১:১৭
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিদ্যালয় মাঠে এ  পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী সুজন ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সাধারণ শিক্ষক সদস্য গোপালচন্দ্র সাহা, অভিভাবক সদস্য নিলুফা ইয়াসমিনকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে বরণ করে নেন। 
 
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার হাফিজ খান, মজিবর রহমান মুন্সী, সমাজ সেবক নিরব মুন্সী, জেলা জাসাসের সদস্য সচিব মনজুর হাসান, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান খান, আমিন বেপারী উজ্জ্বল ঢালী, মিশুক মুন্সী, জেলা ছাত্রদলের সদস্য রুহুল আমিন সরদার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী সুজন ঢালীর বলেন, আমাকে ঐতিহ্যবাহী রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বিগত বছর গুলোতে বিদ্যালয়ের যে সকল উন্নয়ন মুলক কাজ অসমাপ্ত রয়েছে তা আমার মাধ্যমে পরিপূর্ণ হবে।
 
তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, আপনার আমার পাশে থাকলে শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, সীমানা প্রাচীর নির্মাণের সাথে সাথে শিক্ষার মান যাতে আরও ভাল হয়। সে লক্ষ্যে কাজ করবো। পাশাপাশি এই প্রতিষ্ঠানের যেকোন উন্নয়নমুলক কাজ সুন্দর ও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত