ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্বচ্ছতার মাধ্যমে দল পূনর্গঠনের জন্য শেরপুর জেলা বিএনপি নেতাদের নির্দেশ তারেক রহমানের


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ১২:৫৫
স্বচ্ছতার মাধ্যমে দল পূনর্গঠন করার জন্য শেরপুর জেলা বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগঠনকে শক্তিশালি করার জন্য তৃণমূল থেকে গ্রহনযোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করার ওপর গুরাত্বারোপ করেন তিনি। একইসাথে চাদাঁবাজি, দখল, টেন্ডারবাজিসহ বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী নির্বচনে জনসমর্থন বাড়াতে দলের সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। ২৬ জুন বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে স্কাইপিতে বৈঠকে এসব নির্দেশনা প্রদান করেন তারেক রহমান।
২৭ জুন বিকেলে সভার বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।
এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, এডভোকেট আব্দুল মান্নান, সফিকুল ইসলাম মাসুদ, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপম, কামরুল হাসান ও ফাহিম চৌধুরী সদস্য মাহমুদুল হক রুবেল, আলহাজ্ব মোঃ হযরত আলী, আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন ও হাতেম আলী উপস্থিত ছিলেন। 
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বচ্ছতার সাথে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। দলের নাম করে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িতদের কোন ছাড় দিতে নিষেধ করেছেন। সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে তৃণমূল থেকে স্বচ্ছতার সাথে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 
যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করবো। নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইনের শ্বাসন প্রতিষ্ঠায় আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করছি। 
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবো।

Rp / Rp

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ