শরীয়তপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অবিলম্বে
গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীরা। বরিবার (২৯ জুন) বেলা ১২ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে ওই এলাকার শতশত নারী পুরুষ অংশগ্রহন করেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, মেঘনা নদীর তীরবর্তী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোলচোরি পাতারচর এলাকাটি প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়। তার ওপর সম্প্রতি সীমান্তবর্তী বরিশালের হরিনাথপুর এলাকার বালুখেকো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর বাহিনী দিনরাত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে চলেছে। এমনকি নদীর তীরবর্তী ফসলি জমির মাটি পর্যন্ত কেটে নিচ্ছে ওই অবৈধ বালু উত্তোলনকারীরা। এতে করে ভিটেমাটি হারানোর শঙ্কায় দিনাতিপাত করছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় দফায় দফায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ স্থানীয়দের মারধর করছে বালুখেকো সন্ত্রাসী বাহিনী। বালুখেকোদের হাত থেকে মুক্তি পেতে রবিবার বেলা ১২ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন তারা।
এ ব্যাপারে ভুক্তভোগী সুজন মাঝি, হাবিব মাঝি, মহিউদ্দিন মাদবর, বীর মুক্তিযোদ্ধা মালেক মুন্সী বলেন, আমরা মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী বরিশাল জেলার হিজলা উপজেলার হারিনাপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোসলেম বেপারী, সোহেল বেপারী, শামীম বেপারী ও নিজাম বেপারীর সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে। এমনকি আমাদের ফসলি জমি পর্যন্ত কেটে নিচ্ছে। আমরা বাঁধা দেওয়ায় রাতের আঁধারে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমাদের মারধরও করছে সন্ত্রাসীরা। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ভিটে মাটি ও ফসলি জমিতে চাই। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied