মহাদেবপুরে মজুদ বিরোধী অভিযান - ৫০ হাজার টাকা জরিমানা সহ দুই জনের ৫ দিনের কারাদণ্ড
মহাদেবপুর সহ সারা দেশে চাউলের দাম আকস্মিক বৃদ্ধি পাওয়ায় মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসার মজুদ বিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা সহ ২ জনকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন । জানা গেছে ২৯ জুন রোববার বিকেলে উপজেলা সদরের মেসার্স নাহার অটো আতপ রাইস মিলে এবং চকগরি হাট এলাকায় ডি এম চাউল কলে মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উল্লেখিত প্রথম মিলে ১ হাজার মেট্রিক টন চাউল এবং ২শত১০ মেট্রিক টন ধান অতিরিক্ত মজুদ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা সহ মিলের ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এর পর পরই উপজেলার চকগরি হাট এলাকায় স্থাপিত দ্বিতীয় মিলে অভিযান চালিয়ে ১২ শত মেট্রিক টন ধান ও ২ শত ৩২ মেট্রিক টন চাউল অতিরিক্ত মজুদ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং মিল ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মজুদ বিরোধী অভিযানে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান নেতৃত্ব দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আরিফিন , ফুড ইন্সপেক্টর সোহেল রানা সহ মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত