কুষ্টিয়ায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় এক চেকপোস্টে পুলিশের ভয়ে পালাতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই আকিব গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্সব্রিজ সংলগ্ন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।জানা যায়, আসিফ ও আকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি খালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আসিফ চুয়াডাঙ্গা পৌর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আসিফ ও আকিব চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর মাঠপাড়া এলাকায় তাদের চাচাতো বোনের ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে যান। শুক্রবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাক্সব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশের একটি চেকপোস্টে তাদের থামতে বলে পুলিশ।কিন্তু তাদের মোটরসাইকেলের লাইসেন্স না থাকায় তারা পালানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আসিফ ও তার ভাই আকিব গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আর আকিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা 'দৈনিক সমাবেশ' কে বলেন, হালসা এলাকায় পুলিশের একটি চেকপোস্ট ছিল। ভয়ে পালানোর সময় বাক্সব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আসিফ মারা যান। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।চালকসহ অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান কুষ্টিয়া মডেল থানা পুলিশের এই কর্মকর্তা।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা