ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

জয়পুরহাটে পুকুরে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১:১৯

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা শিশুরা হলো, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুনের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)। 
সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। এক পর্যায়ে গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতা বশতঃ দু'জনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। 
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তবে এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা