ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শৈলকুপায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্যাংগ্রুপের হোতা অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেফতার


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৬:০

ঝিনাইদহের শৈলকুপায় জাসদ গণবাহিনীর অন্যতম নেতা জিয়ারত আলী মোল্লার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের তার নিজ বাড়ি কীর্ত্তিনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় একটি একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয় ।

গ্রেফতার পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলী মোল্লার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে জাসদ গণবাহিনীর আলোচিত নেতা জিয়ারত মোল্লার বাড়ি   কীর্ত্তিনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার ছেলে পলাশ মিয়ার ঘর থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকরা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। সূত্র আরো জানায়, পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি ছিনতাই, চাঁদাবাজি, বাড়ি ভাংচুর-লুটপাটের মামলা রয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপায় তৎকালীন কুখ্যাত অস্ত্রবাজ জাসদ গণবাহিনীর অন্যতম আঞ্চলিক নেতা ছিলেন জিয়ারত আলী মোল্লা। সরকারের নিকট অস্ত্র জমা দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী রাজনীতিতে প্রবেশ করে অন্ধকার জগৎ ছেড়ে আসলেও পূর্বের নেশাপেশা মুক্ত হতে পারেননি। দিনে দিনে আওয়ামী রাজনৈতিক দাপটে বিভিন্ন সময়ে দখল, লুটপাট, হামলা মামলা সংঘর্ষসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে তার পরিবারটি। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী কয়েকজন জানান, বড়ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য পলাশ এলাকায় গড়ে তোলে একটি মাদক কারবারি চাঁদাবাজ সন্ত্রাসী গ্যাং গ্রুপ। পলাশের নেতৃত্বে চলা গ্যাংগ্রুপে তার মামা, মামাতো ভাইসহ সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের উঠতি বয়সী বেপরোয়া যুবকেরা রয়েছে। রাতের আঁধার নামার সাথে সাথেই হাটবাজার রাস্তাঘাট হয়ে ওঠে আতঙ্কের জনপদ। পলাশের আটকের খবরে এলাকার মানুষের সাময়িক স্বস্তি ফিরলেও গ্রুপে সক্রিয় থাকা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্ক বিরাজমান রয়েছে। পরিবারটি বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই, বিগত আওয়ামী সরকারের আমলে সারুটিয়া ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক একের পর এক হত্যাকান্ডে বহু লুটপাট ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় প্রকাশ্য জড়িয়ে পড়ে পলাশ ও তার বাবা জিয়ারত আলী মোল্লা। সাধারণ মানুষের ভিতরে চাপা ক্ষোভ-কষ্ট থাকলেও আওয়ামীলীগের চরম সুবিধাভোগী দাপুটে এ পরিবারটির ভয়ে মুখ খুলতে পারেনি কেউ।

শৈলকুপা থানার এসআই হুমায়ুন কবীর তথ্য নিশ্চিত করে জানান, পলাশ বর্তমানে শৈলকুপা থানা হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে