ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

খাদিজা আবুবকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


আরিফুর রহমান, টাংগাইল photo আরিফুর রহমান, টাংগাইল
প্রকাশিত: ৮-৭-২০২৫ বিকাল ৭:৮

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে অবস্থিত খাদিজা আবুবকর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে লিচু, আমড়া, নটকা প্রভৃতি ফলসমৃদ্ধ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল- ৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন,

“বৃষ্টি হলেও পানি বাড়ে না, কারণ আমরা গাছ লাগাচ্ছি না। বৃক্ষরোপণ না করাই এর বড় কারণ। পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবাইকে গাছ লাগানোর প্রতি আরও যত্নবান হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হুরমুজ আলী তালুকদার, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন রেজা মিল্টন, জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা।

এছাড়াও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন; ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা,টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক এবং সেচ্ছাসেবকদল ছিলিমপুর ইউনিয়নের সভাপতি মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিজা আবুবকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম

গাছ বিতরণকালে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত