ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

জাজিরায় পদ্মার ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৪:৪১
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর কন্সট্রাকশন ডর্ক ইয়ার্ড সংলগ্ন মাঝিরঘাট এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের অন্তত
২শ’মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  এসময় ২০টি দোকানপাট ও আশেপাশের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে বুধবার থেকেই জিও ব্যাগ ফেলে ডাম্পিং কার্যক্রম শুরু করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান এই কার্যক্রমের তদারকি করছেন। 
 
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান বলেন,
পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মাঝিরঘাট এলাকায় অন্তত ১৩০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।  ইতোমধ্যে ওই স্থানে বালু ভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এই বাধটি প্রায় ১২ বছর আগে বিবিএ কর্তৃক নির্মাণ করা হয়েছিলো। বর্তমানে পদ্মা নদীতে প্রবল স্রোত, টানা বর্ষণ ও নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এই ভাঙন হতে পারে।
 
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মা সেতু ল্যান্ডিং পয়েন্ট থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। গত বছরের ৩ নভেম্বরে মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকায় বাঁধটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে। এ বছর বাঁধটির সংস্কারে দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ওই স্থানে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।
 
এর আগে ঈদুল আজহার দিন ভোরে সংস্কার করা বাঁধের ১০০ মিটার অংশসহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয়। তখন এক দিনের মধ্যে বাঁধের আড়াইশ মিটার অংশ নদীর পানিতে তলিয়ে যায়। বর্তমানে একটানা বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধির ফলে এরকম ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভাঙন আতঙ্কে লোকজন তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু চলছে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে