ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতার আশা করছেন কৃষক স্বাধীন


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:৫৯

আষাঢ় মাসে চারদিকে থই থই পানি। মাঠে মাঠে  ধান পাটের সমারোহ। সেখানে বাঁশের  মাচায় ঝুলছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ আর তা দেখতে প্রতিদিনই আসছে মানুষ। খেতের সামনে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছে তরমুজের সাথে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে এমনই এক দৃশ্য দেখা গেল। কৃষি ডিপ্লোমা সম্পন্ন যুবক স্বাধীন চাকরির পিছনে না ছুটে নিজেই কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন। তিনি প্রথমবারের মতো ২০ শতাংশ জমিতে চাষ করেছেন ব্লাকবেবী জাতের তরমুজ। রোপনের ৬০ দিনে তার বাগান ভরে গেছে ফুলে ফলে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই  ফসল তুলতে পারবেন বলে আশা করছেন তরুণ উদ্যোক্তা স্বাধীন্।  বাঁশের সাথে নাইলনের সুতা দিয়ে তিনি  তৈরি করেছেন মাচা। জমিতে আগাছা যাতে না হয় সেজন্য ব্যবহার করেছেন মালচিং পেপার । কীট পতঙ্গের আক্রমন থেকে ফসল বাঁচাতে ব্যবহার করেছেন সেক্স ফেরোমন বা জাদুর ফাঁদ। পাশাপাশি আঠালোযুক্ত ইয়োলো কার্ড। এতে কম খরচে যেমন পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করা সম্ভব হবে তেমনি  ভোক্তারা পাবেন বিষমুক্ত অসময়ের ফল ।  উদ্যোক্তা স্বাধীনের ২০ শতাংশ জমিতে ৪শ গাছ আছে বলে জানান তিনি। প্রতিটি গাছে ৪  থেকে ৫টি ফল ঝুলছে। ফল যাতে ছিড়ে না পড়ে সে কারণে নেট দিয়ে তরমুজ বেধে রাখা হচ্ছে মাচার সাথে। খেতে গিয়ে দেখা গেল কৃষক স্বাধীন তার বাবার সাথে ফসলের পরিচর্যায় ব্যস্ত। তিনি জানান উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় তিনি প্রথমবারের মতো  অসময়ের ফসল চাষে উদ্বুদ্ধ হয়েছেন। উপজেলা কৃষি অফিস সর্বোতভাবে তাকে সহায়তা করছে।  যেকারনে তার খুব একটা খরচ হয়নি। তিনি আশা করছেন প্রতিটি গাছে গড়ে ৩ টি করে ফল থাকলেও ৪ শ গাছে ১ হাজার ২শত ফল পাবেন। প্রতিটি তরমুজের ওজন গড়ে  ৩ কেজি হিসাবে সাড়ে ৩ টনের উপর তরমুজ উৎপাদন হবে বলে আশা করছেন । এতে তিনি ভালো লাভের আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান খান জানান উপজেলায় এ বছর ৭ জন কৃষক গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন। আমরা কৃষি অফিস থেকে সব ধরণের সহযোগিতা, পরামর্শ প্রদান করছি। কৃষকরাও সফলতা পাবেন বলে তিনি আশা করছেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত