মেয়ের সম্পত্তির বিবরণী জানতে শাহজাহান খানের বাসায় দুদকের নোটিশ
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাস ভবনের দরজায় জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের কলেজ রোড সংলগ্ন হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাসয় কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী আদেশ নোটিশ দাখিলের ২১ কার্য দিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগের পরিচালকের কাছে দাখিল করতে বলা হয়েছে। এ সময় দুদকের মাদারীপুরের কার্যালয়ের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে নোটিশটি তাদের বাস ভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্য দিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।উল্লেখ্য, শাজাহান খান বর্তমানে একাধিক হত্যা মামলায় কারাগরে রয়েছে। তার বড় ছেলে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানও হত্যা মামলায় কারাগরে রয়েছে। শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশি খান টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের স্ত্রী। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ