ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় আওয়ামীলীগ নেতা শামীম মোল্লাকে অপহরণের অভিযোগে আটক ৪


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:১৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  উপজেলা  যুবলীগের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান  শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের  অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। 

১৩ জুলাই রবিবার  ভোররাতে ফরিদপুরের ভাঙা এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম হোসেন মোল্লাকে কুষ্টিয়া - ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ  এলাকায় তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করে অপহরণকারীর।  বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য কাজ করে। পরে ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় ৪ অপহরণকারীকে আটক করে পুলিশ। 

তিনি আরো বলেন, আটক ৪ জনকে ফরিদপুর থেকে শৈলকুপা থানায় নিয়ে আসা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে শামীম হোসেন মোল্লা স্থানীয় সংবাদকর্মীদের জানান, শনিবার রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে ফিরে আমি শৈলকুপার গাড়াগঞ্জে নিজের সিএনজি পাম্পে বসে ছিলাম। রাত ১১টার দিকে দুটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অজানা কোনো স্থানে আমাকে ফেলে রেখে চলে যায়। এরমধ্যে তারা আমার পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে বলে জানতে পেরেছি। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত