ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শেরপুরে বিএনপি নেতা তারার সম্বর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:১৪
শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ফজলুর রহমান তাঁরাকে দেয়া একসম্বর্ধনা ও সমাবেশ শেরপুরের নালিতাবাড়ীর নলজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল ১২ জুলাই রাতে রাজনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা। আরো  বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদাসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতারা।
এসময় প্রধান অতিথি ফজলুর রহমান তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সোহাগ হত্যার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চায়। তিনি দল মনোনয়ন দিলে, আগামী নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি নির্বাচন করতে চান। তিনি বলেন, এ আসনে আমাকে মনোনয়ন দিলে জনগনের ভোট ও সমর্থন আমি পাবো। 
সভায় দলীয় নেতাকর্মীদের দাবি প্রতিবারই নকলায় এমপি থাকে এবার নালিতাবাড়ী বাসিন্দারা এই উপজেলার একজনকে এমপি হিসেবে দেখতে চাই।

Rp / Rp

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ