ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সখিপু্রে ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ: হুমকির মুখে কয়েক বিঘা জমি


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ১:০
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাব ঢালীর কান্দি গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এতে করে হুমকির মুখে রয়েছে পাশ্ববর্তী কয়েক বিঘা জমি। এঘটনায় মিলন খান নামে এক ব্যক্তি ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ দিয়েছেন। অতিদ্রুত ওই ড্রেজার মেশিন অপসারণ করা না গেলে মারাত্মক হুমকির মুখে পড়বে পার্শ্ববর্তী জমিগুলো।
 
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাব ঢালীর কান্দি গ্রামে প্রভাবশালী সেলিম বেপারী ও সাইফুল খানের নেতৃত্বে ড্রেজার মেশিনের মালিক সোবহান আকন ও কালু ওই এলাকার একটি ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রি করছে। এনিয়ে ভুক্তভোগী ও পার্শবর্তী জমির মালিক মিলন খান, কাইয়ুম খান, ইমাম খান, লোকমান, মুসা খান, রমিজ খান সহ অনেকেই কয়েক দফা নিষেধ করার পরেও প্রভাবশালী চক্র ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিষেধ করেও ওই প্রভাবশালীদের মাটি বিক্রি বন্ধ করাতে পারেনি।
এঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মিলন খান ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করেছেন৷ এরপরে থামছে না মাটি বিক্রি। তবে প্রকাশ্যে অনেকেই ভয়ে মুখ খুলছে না। এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে ডিএম খালি ইউনিয়নের ওহাব ঢালীর কান্দি গ্রামে বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভূক্তভোগীরা।
 
এব্যাপারে ভুক্তভোগী মিলন খান সহ অনেকেই বলেন, আমাদের এলাকার প্রভাবশালী সেলিম বেপারী ও সাইফুল খানের নেতৃত্বে ড্রেজার মেশিনের মালিক সোবহান আকন ও কালু ফসলি জমির মাটি দেরারসে উত্তোলন করে বিক্রি করছে। ফলে আমাদের জমিগুলোও ভেঙে পড়ার আশঙ্কা করছি। আমাদের জমিতে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হয়। চাষাবাদই আমাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। অভিযোগ করায় আমাদের হুমকিধামকি দিচ্ছে তারা। আমরা অতিদ্রুত ওই অবৈধ ড্রেজার অপসারণ চাই। পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 
 
এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
 
এব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে