ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:১

বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। 
শনিবার (১২জুলাই) বাস মালিক সমিতির কার্যালয় হলরুমে নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ শেখ শহিদুল ইসলাম (নিপ্পন) এবং সাইফুল মিনা।
তফসিল অনুযায়ী আগামী ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির প্রধান কার্য্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ১৩টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এ বারের মোট ভোটার সংখ্যা ১৬৫জন।
তফসিল অনুযায়ী আগামী ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৪ জুলাই ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আপত্তি নিষ্পত্তি এবং ১৫জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৬ বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত ও ১৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২ পযন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রয় করা হবে। ১৭ জুলাই বিকাল ৩টা থেকে রাত ৮টা পযন্ত মনোনয়ন পত্র জমা। ১৮ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত মনোনয়ন পত্র বাছাই। ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার। ১৯ জুলাই বিকাল ৫টা প্রতীক বরাদ্দ। ২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট আন্তঃজেলা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত