ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না - কুড়িগ্রামে রিজভী


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:৪৭
তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না বলে জানান তিনি। ধর্ম নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছেন, দেশের মানুষ জানে কারা ধর্ম নিয়ে রাজনীতি করে।বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  জুলাই -আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস  সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি।আজকে ৩-৪ শো টাকা কাঁচা মরিচের কেজি,খাদ্য পণ্য দ্রব্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে তারপরও আমরা সমর্থন করছি।তিনি অসৎ না।শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে,মেট্রোরেলের নামে,ফ্লাই ওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না।এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া। 
অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)আব্দুল খালেক,বিএপি নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা  বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুখ, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপি নেতা সহিরুজজামান সাজু, প্রমূখ। সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী আহমেদ।
অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কার্যালয় পরিদর্শন করেন তিনি, এসময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

Rp / Rp

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী