শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে ওই কর্মসুচি অনুষ্ঠিত হয়। জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফারাজী। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় বিএনপির উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। এখন যারা তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে রাজপথে তাদের জবাব দেয়া হবে।
সমাবেশে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied