ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:২৬
কুড়িগ্রামের রাজারহাটের দুধখাওয়া গ্রামের এক দুঃস্থ পরিবারের ৫শিশু-কিশোরী কন্যার জন্য মঙ্গলবার(১৫জুলাই) বিকালে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। 
জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগমের সাথে একই উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর পর ৫সন্তানের মা হন আফরোজা বেগম। গত বছর ১বছরের শিশু কন্যাসহ ৫কন্যাকে রেখে আকস্মিকভাবে তিনি মারা যান। মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে। ঝালমুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলাম মেয়ের ভরণ-পোষন দিতে না পারায় বাধ্য হয়ে মেয়েদেরকে তাদের নানার বাড়ি দুধ খাওয়া গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের নানার পরিবারও সচ্ছল নয়। তাই তাদের খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। অসহায় পরিবারটির খবর পেয়ে মঙ্গলবার(১৫জুলাই) বিকালে রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরান চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, লবন, তেল, চিড়া- মুড়ি, বিস্কুট, নিয়ে নানা আবুল হোসেনের বাড়িতে হাজির হন। এসব দেখে আবুল হোসেন ও এলাকার মানুষজন হতভম্ব হয়ে পড়েন। ইউএনও মো. আল ইমরান  অসহায় শিশু-কিশোরীদের নানা আবুল হোসেনের হাতে খাবার সামগ্রী ও নগদ ৩হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি সকল সুবিধা প্রদানে তাদের অন্তভুর্ক্তকরণে প্রক্রিয়া চলছে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু