ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেখ তন্ময়ের ঘনিষ্ঠ আউটসোর্সিং ঠিকাদার তুহিনের বিরুদ্ধে মানববন্ধন, জুলাই গণহত্যার অর্থদাতার অভিযোগ


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ২:৪৬

বাগেরহাটে আলোচিত জুলাই মাসের গণহত্যার অর্থদাতা হিসেবে অভিযুক্ত বনবিভাগের আউটসোর্সিং ঠিকাদার তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের বনবিভাগের সামনে এ কর্মসূচি পালন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদার গাজী এল.এ এর মালিক পক্ষ তুহিন সরকারি প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা ব্যবহার করছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। তাদের দাবি, শেখ তন্ময়ের প্রভাবশালী ছত্রছায়ায় তুহিন বহুদিন ধরে বনবিভাগে অনৈতিক প্রভাব বিস্তার করছে এবং তার অর্থায়নেই জুলাইয়ের ঘটনায় রক্ত ঝরেছে।

বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই। যারা গণহত্যার অর্থ জুগিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং তুহিনের শাস্তি দাবিতে স্লোগান দেন। তারা বনবিভাগ থেকে আউটসোর্সিং ঠিকাদারি বাতিলেরও দাবি জানান।

অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন উপস্থিত ছিল।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত