ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

তুচ্ছ ঘটনায় ঝিনাইগাতীতে বিএনপি ও যুবদলের দুই নেতাসহ আহত-৩


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১২:৫৮
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরের ঝিনাইগাতীর হাতিবান্ধায় পাল্টাপাল্টি আঘাতে বিএনপি ও যুবদলের  দুই নেতাসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি কর হয়েছে। 
আহতরা হচ্ছেন, হাতিবান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিবান্ধা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে মমিনুল হক (৩৫), ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে চান মিয়া (৪৫) ও বিএনপি কর্মী আব্দুস সাত্তারের ছেলে  আমিনুল ইসলাম (৪২)।
ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই বিকেলে তিনআনি বাজার এলাকায়। 
স্থানীয়রা ও আহতরা জানান, ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তিনআনি ব্রীজপারে শাহ আলমের দোকানের সামনে দুই শিশুর ঝগড়া থামাতে একশিশুকে ধমক ও থাপ্পড় দেয় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক মমিনুল হক। এঘটনার প্রতিবাদ জানায় চান মিয়া। এসময় এ দুই নেতা একে অপরের ওপর আক্রমণ করলে আহত হয় দুই জনই। এদের থামাতে গিয়ে আহত হয় আমিনুল নামের অপর বিএনপি কর্মী। পরে তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম বলেন, দুই শিশুর মধ্যে  গন্ডগোল নিয়ে ওদের দুই নতার মধ্যে হাতাহাতি হয়। পরে আমরা থামিয়ে দিয়ে বিদায় করে দেই। কিন্তু রাস্তায় আবার দুইজন মারামারি করে আহত হয়। বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, ছোট ঘটনা নিয়ে এটা হয়েছে। বিষয়টি আমরা দেখছি। তাদের চিকিৎসা করাচ্ছি। 
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এ ব্যাপারে কোন পক্ষ হতেই অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত