চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটের চিতলমারী উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে তাঁকে আড়য়াবর্নী গ্রামের নিজ বাড়ির পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল রাতে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকা শেখকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা চিতলমারীর আওয়ামী লীগ সভাপতি বাবুল উপজেলার আড়-য়াবর্নী গ্রামের মৃত রতন খানের ছেলে। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বাবুল হোসেন খানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়য়াবর্নী গ্রামের নিজ বাড়ির পাশের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
Rp / Ahad Hossain
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা