ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে  শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৪:৭

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 রবিবার (২০ জুলাই) দুপুরে   শহর রক্ষা বাদ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে  এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল, কৃষক দলের সাবেক নেতা আওসুদৌলা জুয়েল জেলা  জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুনসহ প্রমূখ ।

যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ বলেন,আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করতেন, তখন তিনি সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এসব গাছ রাস্তার দুই পাশে ও খালের ধারে রোপণ করতেন। তাঁর সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনই এই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানও বৃক্ষরোপণের গুরুত্বের ওপর সবসময় গুরুত্ব আরোপ করেছেন।

আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সকল জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারাও বৃক্ষরোপণে এগিয়ে আসুন।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম বলেন, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা রোগাক্রান্ত হয়ে হাসপাতালে বা অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য কামনা করছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত