মহাদেবপুরের উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মহাদেবপুরের উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে ২১ জুলাই সোমবার বেলা ১১ টার সময় উল্লেখিত বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো: সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। সমাবেশে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সুলতান মাহমুদ বাবু, আলহাজ্ব আব্দুল জব্বার, আরাফাত হোসেন, অভিভাবকদের মধ্যে মোছা: রঞ্জনা বেগম, বিউটি খাতুন, হাসান আলী, আব্দুল লতিফ, অসিত চন্দ্র মন্ডল, মো: মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, বক্তারা লেখাপড়ার প্রধান অন্তরায় স্মার্টফোন উল্লেখ করে স্ব স্ব অবস্থান থেকে সচেতন হয়ে শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর দেবার জন্য আহবান জানান।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত