ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১০:৬

 মাদারীপুর জেলায় ডাসার ‍ উপজেলায় গোপালপুর ইউনিয়ন ও কালকিনি উপজেলায় পূর্ব এনায়েতনগর ইউনিয়নে গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ-সচিব মুহাম্মদ হাবিবুল আলম।স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক গোপালপুর ইউনিয়ন এবং পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র হালনাগাদ পর্যবেক্ষণ করে খুবেই সন্তুষ্ট প্রকাশ করেন এবং নথিপত্র হালনাগাদ পাওয়ায় ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি বলেন শুনানির মাধ্যমে নিষ্পত্তির হার বাড়াতে হবে এবং গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা কোন ক্রমেই সালিশ করা যাবে না। প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশদের মাধ্যমে হাটে বাজারে গ্রাম আদালতের প্রচার বাড়াতে হবে।আপনাদের সকলের খেয়াল রাখতে হবে। সাধারণ জনগন যেন গ্রাম আদালতে এসে কোন রকম হয়রানির স্বীকার না হয়। তিনি আরোও বলেন 

পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য পদক্ষেপ নিতে হবে । এবং ভবন নির্মান পূর্বক গ্রাম আদালতের এজলাস স্থাপনের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন ভবন নির্মাণের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করব। 

সেখানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান আরও উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: হাবিবুর রহমান,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আওলাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশগন।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত