ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে শয়নকক্ষ থেকে মহিলার লাশ উদ্ধার


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১১:৫১

মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় শয়নকক্ষ থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশ ঘরের দরজা ভেঙ্গে হালিমা খাতুন (৪২) নামের এক মহিলার লাশ উদ্ধার করে। জানা গেছে, হালিমা খাতুন মহাদেবপুর উপজেলা কৃষি অফিসের পরিচ্ছন্নতা কর্মী। সে অন্য দিনের মত অফিসে না আসলে কর্তৃপক্ষ ফোনে বার বার খোঁজ নিয়ে না পেলে বাড়িতে খুজতে যান। এ সময় তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখলে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হালিমা খাতুন ২০১৬ সালে কৃষি অফিসে যোগদান করেন। হালিমা খাতুন নওগাঁ জেলার রাণী নগর উপজেলার বালুভরা গ্রামের ইসমাইল হোসেনের কন্যা। চাকরির সুবাদে সে মহাদেবপুরের দুলালপাড়া এলাকায় একলা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, তার ২ মেয়ে ও ১ ছেলে গ্রামের বাড়ীতে থাকে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, সে হরিজন সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং কোন এক সময়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা