শৈলকুপায় এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশন্স স্কিম এসইডিপি পুরস্কার ২০২২-২০২৩ প্রদান করা হয়েছে।
বুধবার ২৩ জুলাই সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ, সাবেক জেলা শিক্ষা অফিসার ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম, শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও কাতলাগাড়ি কলেজ এর এডহক কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ, বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি জামিল রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 8
অনুষ্ঠানে এসইডিপি প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় শৈলকুপা উপজেলায় শ্রেষ্ঠ হওয়া ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সুলতান আলী জানান এসএসসি সমমান পরীক্ষায় উপজেলায় বেশী নম্বর প্রাপ্ত প্রতি বিভাগ থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে মন্ত্রণালয় ইতিমধ্যে ১০ হাজার করে এবং এইচ এসসি সমমান পরীক্ষায় বেশী নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ২৫ হাজার করে টাকা ইতিমধ্যে প্রদান করেছে। এছাড়া একই প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির সভাপতিকেও পুরস্কার এর ব্যবস্থা আছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা