ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদক সেবক ও ব্যবসায়ীদের অভয়ারণ্য

ডাসারের কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন এখন মাদকের আখড়া


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৩-৭-২০২৫ রাত ১০:২৪

মাদারীপুরের ডাসার উপজেলার ৪নং কাজী বাকাই ইউনিয়ন পরিষদে দিনে দুপুরে ঘটছে এ ধরনের ঘটনা। স্থানীয়দের দাবি পরিষদ চলাকালীন সময়েও চলছে ইয়াবা সেবনকারীদের ইয়াবা সেবন। পরিষদের কোন লোক কোন পাহারাদার তাদেরকে কিছুই বলছে না। বাধা দেওয়ার চেষ্টাও করছে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিনিয়ত ভবনের বিভিন্ন রুমে অবাধে বসে ইয়াবা সেবন চালিয়ে যাচ্ছে।

কাজী বাকাই ইউনিয়ন পরিষদের সচিব জলিল মিয়া কে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন যারা ইয়াবা সেবন এবং বিক্রি করে তারা ভালো লোক নয় তাই তাদের কিছু বলতে যাই না। বলতে গেলে যদি আমাদের কোন সমস্যা হয় এই জন্য আমরা কিছু বলি না। তবে চেয়ারম্যান কে আমি বিষয়টি অবগত করেছি। উত্তরে তিনি বলেন এসব ছোটখাটো বিষয়। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। এলাকার ছেলেপেলে একটু আসা-যাওয়া করবেই।

 চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার কে মুঠোফোনে এ বিষয়ে জিজ্ঞাসা করলে। তিনি বলেন এই সব ছোটখাটো বিষয় নিয়ে আপনারা কেন এত মাতামাতি করেন। এটা নিউজ করার মত এমন কোন বিষয় না। আর কাজী বাকাই ইউনিয়নে গাজা এবং ইয়াবা যাই সেবন করে কাউকে তো কখনো ধরতে দেখি নাই। আর কাউকে যদি না ধরা যায় তাহলে প্রতিকার কিভাবে করবো।

এদিকে স্থানীয়দের বক্তব্য প্রতিনিয়ত চুরি ছিনতাই এর মত ঘটনা আমাদের এলাকায় ঘটছে। যা ইতিপূর্বে খুব একটা ছিল না । এই সবের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। কারণ নেশার টাকা যোগাড় করতে গিয়ে তারা অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবন ইয়াবা সেবন কারী দের জন্য একটি নিরাপদ জায়গা। পাশাপাশি গরু ছাগল লালন-পালন করার জন্যও ইউনিয়ন পরিষদ একটি ভালো জায়গা।

 এইসব বিষয়ে চেয়ারম্যানের কোনরকম হস্তক্ষেপ নেই বলেও জানান তারা।

 তাই স্থানীয়দের প্রশ্ন একটি ইউনিয়ন পরিষদ ভবনে এই ধরনের কর্মকাণ্ড চলার পরেও প্রশাসনিক অথবা স্থানীয়ভাবে ও এর কোন প্রতিকার হচ্ছে না কেন।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত