কোন ছাত্র ৩টা ‘ম’ পরিহার করতে পারলে সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেই - অধ্যক্ষ ড. লোকনুজ্জামান আহম্মেদ
যদি কোন ছাত্র ৩টা ‘ম’ পরিহার করতে পারে তাহলে ওই ছাত্র অবশ্যই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, মানবিক মানুষ হতে গেলে একজন শিক্ষার্থীকে অবশ্যই শতভাগ ক্লাশে উপস্থিত থাকতে হবে। ক্লাশ না করে শুধু প্রাইভেটের উপর নির্ভর করলে তার রেজাল্ট ভাল হতে পারে কিন্তু মানবিক মানুষ হতে পারবে না। ৩টা ‘ম’ এর ব্যাখ্যায় তিনি বলেন, মদ, মেয়ে এবং অবৈধ মানি।
গত ২৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কীম এসডিপি এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহম্মেদ উল্লেখিত কথাগুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো: শাহাদৎ হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স. ম. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মাহমুদা এবং নাজমুল হক। অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থী মো: আব্দুল বাশির পবিত্র কোরআন তেলাওয়াত এবং তিথি রানী মন্ডল গীতা পাঠ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের মহাদেবপুর উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তাছাড়াও প্রত্যেক এসএসসি কৃতি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে ২৫ হাজার করে টাকা ইতমধ্যেই প্রদান করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত