ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কালীগঞ্জে যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ অতঃপর গর্ভপাতের ঘটনায় অভিযুক্ত আটক


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫-৭-২০২৫ বিকাল ৭:৩৩

দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিনিয়ত ধর্ষণ ও গর্ভপাতের ঘটনার মামলায় কথিত প্রেমিক সাব্বির আহমেদকে (২৪) ঢাকার, খিলক্ষেত থানার, নিকুঞ্জ-২ থেকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী যুবতী ইভার (ছদ্মনাম) অভিযোগে ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার উপ -পরিদর্শক সমীর গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টার দিকে ঢাকার খিলখেত নিকুঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাব্বির আহমেদ কালিগঞ্জ উপজেলারভাড়া শিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মহাসিন গাজীর পুত্র। আটক এর ঘটনার সত্যতা জানিয়ে থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান জানান থানার ১৯ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার স্বীকার শীতলপুর গ্রামের ফজলুর রহমানের কন্যা ভুক্তভোগী ইভার (ছদ্মনাম) দায়ের করা মামলা  সূত্রে ও ভুক্তভোগী মামলার বাদী  সাংবাদিকদের জানান নলতায় একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে সাব্বির আহমদের সঙ্গে পরিচয় ঘটে। সেই সূত্রে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। রাজি না হওয়ায় বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় রেখে জোরপূর্বক মেলামেশা করে আসছিল। এরমধ্যে আমি অন্তঃসত্বা হয়ে পড়ি। আমি তখন বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে কৌশলে ঢাকা থেকে নলতা সেবা ক্লিনিকে এনে গত ৮/৪/২০২৪ ইং তারিখে অজ্ঞান করে গর্ভপাত ঘটায়। পরে আবার বিয়ের আশ্বাসে গত ২১ জুলাই আমাকে নিয়ে ঢাকা খিলক্ষেত থানার ৬ নং রোডের নিকুঞ্জ-২ নিয়ে আবারো জোর পূর্বক ধর্ষণ করে বিদেশে পালিয়ে যাবে বলে আমাকে গত ১ জুলাই তাড়িয়ে দেয়। পরে বাড়িতে এসে আমার পরিবারকে জানিয়ে থানায় মামলা দায়ের করি। 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত