ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২৫-৭-২০২৫ বিকাল ৭:৩৪

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।  বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখরা  গ্রাম থেকে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়েছে । এসময় দুইটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

 

আটককৃতরা হলো- ঝিনাইদহের শৈলকুপা দক্ষিন মনোহরপুর গ্রামের সানাউল্লা মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৬), আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ (২১) এবং মৃত কিয়াম উদ্দিনেরে ছেলে সোবাদ আলী মোল্লা (৫৫)।

 

জানাযায়, ওই গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে জিয়া মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতা চলে আসছিল সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেলের। সম্প্রতি শেখড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম পাভেলসহ আনুমানিক ৮/১০ জন   জিয়া মন্ডলের বাড়িতে গেলে গোলযোগ সৃষ্টির পায়তারার করার প্রাক্কালে এলাকাবাসীর সহায়তায় ডাকাত সন্দেহে তিনজনকে আটকে ফেলে। একপর্যায়ে এলাকাবাসী সাইফুল ইসলাম পাভেলকে মেরে এক হাত এবং দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে ফেলে রাখে। এরপর জিয়া মন্ডল বাড়ির পাশের রাস্তার ওপর দুটি পিস্তল এবং দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে শৈলকুপা আর্মি ক্যাম্পকে অবগত করে।

 

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এলাকবাসীর খবরে শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় দুইটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি, ম্যাগাজিন, দুইটি মোটরসাইকেল এবং তিনজকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করেন।

 

তিনি আরো জানান, সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত