ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ আটক ৬


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৫ বিকাল ৭:৩৫
মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ ৬ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের মাঝে তিন জন নারীও রয়েছেন। শুক্রবার (২৫ জুলাই ) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
 
মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭.৬৫ মি.মি ১টি পিস্তল,একটি পিস্তলের ম্যাগাজিন, একটি,পিস্তলের পাঁচ রাউন্ড গুলি,একটি ইয়ার গান,১২০ রাউন্ড ইয়ার গানের কার্টিজ,একটি ৩০৩ কাটা রাইফেল,বেজবল ব্যাট একটি, স্টিলের গিয়ার চাকু দুটি, চাইনিজ কুড়াল দুটি, রামদা সাতটি, বল্লম একটি, টেঁটা ১৮টি, গাঁজা এক পুঁটলা, টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি, এনআইডি কার্ড একটি, মোবাইল ফোন পাঁচটি এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।  
 
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত